শিরোনাম
◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিটার হাস-মঈন খান বৈঠক

গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন সবার কণ্ঠস্বর শোনা যায়

শাহানুজ্জামান টিটু, রিয়াদ হাসান: [৩] মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার দুপুরে বাংলাদেশের মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

[৪] বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তবে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি তিনি জানেন না বলে জানান।

[৫] অন্যদিকে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজেও বৈঠক পরবর্তী দুজনের হাস্যোজ্জ্বল ছবি ও একটি বার্তা পোস্ট করা হয়েছে।

[৬] এতে বলা হয়, ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকার প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন সবার কণ্ঠস্বর শোনা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। 

[৭] দীর্ঘ এই বৈঠকে বর্তমান ও নির্বাচন পরবর্তী অবস্থা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের কারাগারে রাখা, মিয়ানমার পরিস্থিতিসহ বেশ কিছু সমসাময়িক বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। সম্পাদনা: এম খান, সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়