শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন নরসিংদী-২ আসনের সাবেক এমপিসহ ৫ জন

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] বুধবার ৫৮১ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে উভয় পক্ষের শুনানি নিয়ে ঢাকার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ বিশেষ জজ ফয়সল আতিক বিন কাদের আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

[৩] কামরুল আশরাফ খান পোটন ও অন্যান্যদের পক্ষে জামিন আবেদন শুনানি করেন আইনজীবী শাহীনুর রহমান অনি।

[৪] জামিন পাওয়া অপর আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন নিপু, মোঃ. নাজমুল আলম বাদল, পোটন ট্রেডার্সের উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন এবং খুলনা নওয়াপাড়ার প্রতিনিধি মো. আতাউর রহমান।

[৫] ২৬ নভেম্বর, ২০২৩ইং দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারায় মামলাটি দায়ের করেন। ০১ নভেম্বর, ২০২১ইং থেকে ৩০ জুলাই, ২০২২ সময়ের মধ্যে আত্মসাতের এ ঘটনা ঘটে।

[৬] মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২১-২০২২ অর্থ বছরের বিদেশ থেকে ইউরিয়া সার সরবরাহের জন্য আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করে চুক্তির সার বাফার গুদামে না দিয়ে ৫৮১ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৬৪ টাকা মূল্যের ৭১ হাজার ৮০১ টন ৩১ কেজি সার আত্মসাৎ করেছেন। কামরুল আশরাফ খান পোটনের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্স ৫০ দিনের মধ্যে এ সার গুদামে পৌঁছে দেওয়া কথা ছিল। তারা সেটা না করে সার ট্রানজিটে রয়েছে বলে বিসিআইসিকে মিথ্যা তথ্য দেয়। সম্পাদনা: সমর চক্রবর্তী

প্রতিনিধি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়