শিরোনাম
◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ১০:০০ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলির জন্য ডিএমপির ৩০ ওসির তালিকা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: [২] আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) জন্য যে নির্দেশনা দিয়েছে তা অনুযায়ী ডিএমপিতে ৩৩টি থানার ওসিদের একটি তালিকা করা হয়েছে। তারা বিভিন্ন থানায় বদলি হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. ড. মহিদ উদ্দিন। তিনি বলেন, ডিএমপিতে যারা রয়েছেন তাদেরই বদলি করতে পারেন ডিএমপি কমিশনার।

[৩] সোমবার ডিএমপি হেডকোয়ার্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খ.ড.মহিদ উদ্দিন বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত ওসিদের বিষয়ে কথা হয়েছে। এসি, এডিসি, ডিসি ও অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে কোনো কথা বা কোনো নির্দেশনা এখনো আসেনি, তাই এবিষয়ে কিছু বলতে পারবো না। আর এখন আমরা সবাই নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করবো।

[৪] তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহারের বিন্দুমাত্র সুযোগ নেই। অপরদিকে যাদের বৈধ লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র রয়েছে তাদেরও নির্বাচনের আগে নির্দিষ্ট থানায় অস্ত্র জমা দিতে হবে।

[৫] তিনি বলেন, অবৈধ অস্ত্র ব্যবহারের কোনো সুযোগই নেই। অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের প্রতিদিনের কাজ। অপরদিকে বৈধ অস্ত্রের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই অনুযায়ী নির্বাচনের আগে জমা বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়