শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ বাঁচাতে নদী রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষমতায় আসার পরই আমাদের সরকারের লক্ষ্য ছিলো নদী রক্ষা, নাব্য ধরে রাখা এবং দূষণের কবল থেকে নদীকে রক্ষা। 

[৩] প্রথম বার ক্ষমতাসীন হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেবারই আমরা নদী খননের পদক্ষেপ নেই। ভূমি পুনরুদ্ধারের কাজে পলিমাটি ব্যবহার করি। বাসস

[৪] প্রধানমন্ত্রী বলেন, ড্রেজিং করে নদীর নাব্য ধরে রাখতে হবে। এর মাধ্যমেই নদীভাঙন রোধ করতে হবে। 

[৫] শেখ হাসিনা বলেন, নদীশাসনের নামে বাঁধ তৈরির একটা প্রবণতা ছিলো। এতে করে ফসলী জমির ওপর খারাপ প্রভাব পড়ে। 

[৬] সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এক সভায় শেখ হাসিনা এ কথা বলেন।

এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়