শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান ◈ আমি কসম কেটে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি: জাতীয় দল থেকে মেসির অবসর ◈ জ্বালানি সংকটে প্রতিদিন ক্ষতি ২৩৮৭ কোটি টাকা ◈ তিব্বত-নেপাল বন্যা কী আন্তঃসীমান্ত নিরাপত্তা হুমকি?

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ১০:২৬ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপ্রিম কোর্টে জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি 

আমিনুল ইসলাম: [২] সুপ্রিম কোর্টে জরুরি প্রয়োজনে প্রবেশ করতে হলেও সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট।

সোমবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।

[৩] এতে বলা হয়, নির্দেশিত হয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হলো। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখার জন্য বলা হলো। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরবরাহ করা নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যথায় অবৈধ অনুপ্রবেশকারী গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৪] সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমে বলেন, ঢাকা মহানগর আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটির সুপারিশও ছিল। তাই সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতির নির্দেশনায় এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ