শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৩, ০৫:৩৯ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৩, ১০:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টার্টআপ বাংলাদেশ ৪৬টি স্টার্টআপে বিনিয়োগ করবে ১০০ কোটি টাকা

সাজিয়া আক্তার: [২] সরকারি প্রতিষ্ঠানটি দেশীয় স্টার্টআপ খাতকে আরও বলিষ্ঠ করতে এই বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। সূত্র: দ্য ডেইলি স্টার

[৩] ২০২০ সালে প্রতিষ্ঠার পর এই প্রতিষ্ঠান এখন পর্যন্ত ২৮টি স্টার্টআপের জন্য ৭৩ কোটি ৫০ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন করেছে। যার মধ্যে ৬৪ কোটি টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

[৪] স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার, লজিসটিকস, ফিনটেক, ই-কমার্স ও টেকসই জ্বালানি এসব গুরুত্বপূর্ণ খাতে এই অর্থ বিনিয়োগ করা হয়েছে।

[৫] স্টার্টআপ বাংলাদেশের পরিচালণা পর্ষদ ইতোমধ্যে ১১টি স্টার্টআপে বিনিয়োগ অনুমোদন করেছে। প্রতিষ্ঠানগুলো হলো- সাজগোজ, জাহাজী, ডানা-ফিনটেক, হিসাব, বাড়ি কই, অন্য, লুজলি ক্যাপলড, এলিস ল্যাবস, উইগ্রো, সেবা প্লাটফর্ম লিমিটেড ও ফ্যাব্রিক লাগবে।

[৬] এই ১১ প্রতিষ্ঠানে ১৮ কোটি বিনিয়োগের চুক্তির বিষয়ে এখন কাজ চলছে। আরও ৩৫ স্টার্টআপে ৭৫ কোটি টাকা বিনিযোগের অনুমোদনও প্রক্রিয়াধীন আছে। আরও সাড়ে নয় কোটি টাকা ১১টি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আগে অনুমোদন পেলেও এই স্টার্টআপগুলোতে এখনও অর্থ বণ্টন করা হয়নি।

[৭] ২০২০ সালের মার্চে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড নামের এই প্রতিষ্ঠানের জন্ম। শুরুতে এর অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল মাত্র ৫০ কোটি টাকা, বর্তমানে যা বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

[৮] ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্টার্টআপগুলোর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখে সরকার। স্টার্টআপ বাংলাদেশকে এই বরাদ্দ থেকে বিনিয়োগের অনুমতি দেওয়া হয়। সম্পাদনা: তারিক আল বান্না

এসএ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়