শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৮:৩০ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ টি সদস্য রাষ্ট্রের ৬২ জন উচ্চপর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন

আগামী সপ্তাহে সিলেটে ভারত মহাসাগরীয় বলয় সংস্থা আইওরা’র জ্যেষ্ঠ কর্তাদের সভা 

মাছুম বিল্লাহ: ভারত মহাসাগরীয় বলয় সংস্থার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী সভা আগামী ১৩ জুন বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিত হবে। এটি আইওরার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ১৩তম সভা। এ সভায় ছয়টি অগ্রাধিকার এবং দুটি ফোকাস ক্ষেত্র নিয়ে  সদস্য দেশগুলোর অগ্রগতি আলোচনা হবে।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানান, ভারত মহাসাগরীয় বলয় সংস্থার সভাপতি হিসেবে বাংলাদেশ আগামী ১৩-১৪ জুন সিলেটে ১৩তম জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভার আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনে আইওরার ২৩টি সদস্য রাষ্ট্র থেকে ৬২ জন উচ্চপর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন।

রফিকুল আলম বলেন, সিনিয়র অফিসিয়ালস মিটিংয়ে আইওরার ছয়টি অগ্রাধিকার এবং দুটি ফোকাস ক্ষেত্রে সদস্য দেশগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা এবং পরে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

সভার যে ছয়টি অগ্রাধিকার তুলে ধরেন মুখপাত্র সেগুলো হলো- মেরিটাইম সেফটি অ্যান্ড সিকিউরিটি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন, ফিশারিজ ম্যানেজমেন্ট, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জেস, একাডেমিক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোঅপারেশন।

ফোকাস এরিয়ারগুলো হলো- ব্লু ইকোনমি এবং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট।  
রফিকুল আলম বলেন, বাংলাদেশ ২০২১ সালের নভেম্বর থেকে আইওরার সভাপতির দায়িত্ব পালন করছে। সভাপতি পদ পাওয়ার পর এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের দুটি কাউন্সিল এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের তিনটি কমিটির সভা অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। আসন্ন সভাটি হবে আইওরার সভাপতি হিসেবে বাংলাদেশের সর্বশেষ সভা। আইওরার পরবর্তী সভা সভার সভাপতি শ্রীলঙ্কা আয়োজন করবে। সম্পাদনা: শামসুল হক বসনিয়া

 

  • সর্বশেষ