শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাউক চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিলেন আজমত উল্লা খান

আজমত উল্লা খান

এ এইচ সবুজ, গাজীপুর: মঙ্গলবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে সোমবার তিনি গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দেন।

এ বিষয়ে আজমত উল্লা খান বলেন, আমি সোমবার মন্ত্রণালয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে যোগদান করেছি। আমার সঙ্গে চুক্তি সম্পাদন হয়ে গেছে।

গত রোববার আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জন প্রশাসন মন্ত্রণালয়। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন। 

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে সাতজন কর্মকর্তা কর্মচারী দিয়ে সেবা কার্যক্রম চালানো হচ্ছে। নতুন চেয়ারম্যানের মাধ্যমে আশা করি আরো ভালো ভাবে আমাদের কার্যক্রম শুরু হবে।

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা আমান্তা টাওয়ারে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়। নতুন চেয়ারম্যানের জন্য অফিস পরিষ্কার করা হয়েছে। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ নতুন এ সংস্থা গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে সরকারের যুগ্ম সচিব হেমায়েত হোসেনকে চেয়ারম্যান নিযুক্ত করে সরকার। এর কয়েকদিন পর একজন উপসচিবকে নিয়োগ দেওয়ার মাধ্যমে উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

প্রতিনিধি/এসবি/একে

  • সর্বশেষ