শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে ভিসা দেবে না, কে স্যাংশন দেবে, ভেবে লাভ নেই: প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: কোনো দেশের নাম উল্লেখ না করেই প্রধানমন্ত্রী বলেন, তাদের দেশে যেতে দীর্ঘ সময় লাগে। সে দেশে যাওয়ার চেয়ে না যাওয়া ভালো। অন্যদেশের সঙ্গে বন্ধুত্ব করবো। শনিবার বিকেলে তেজগাঁও এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সূত্র: বিটিভি লাইভ

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে জ¦ালানি আমদানি কঠিন হয়ে পড়েছে। তাই লোডশেডিং বাড়ছে। 

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, তারা ভোটচুরি করে বলেই অন্যদের চোর মনে করে। 

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। ২১ বছর পর আমরা সরকার গঠন করতে পেরেছি। মানুষের স্বার্থে আওয়ামী লীগের এই সংগঠন গড়ে উঠেছে। তাই কেউ চাইলেই এই সংগঠন সহজে ভাঙতে পারবে না। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়