শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৯:২৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করের নতুন ধাপ জিরো স্ল্যাব, দিতে হবে ২ হাজার টাকা

বিশ্বজিৎ দত্ত: সরকারি ৩৮টি সেবা নিতে ২ হাজার টাকার আয়কর রিটার্ন দেখাতে হবে। আবার ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। এতে সাধারণ মানুষের উপর কর চাপানো হয়েছে কিনা?
 
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আবু হেনা মোহম্মদ রহমাতুল মুনিম শুক্রবার (২ জুন) অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলনে বলেন, ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয় আসলে করমুক্ত নয়। এই সীমা হলো করের জিরো স্ল্যাব। এরপরের আয়ে ৫ শতাংশ, ১০, ১৫, ২০ ও সর্বোচ্চ ২৫ শতাংশ কর স্ল্যাব রয়েছে। ২ হাজার টাকা মূলত দিতে হবে জিরো স্ল্যাবের আয় যারা করেন তাদের। 

তিনি বলেন, বিদেশে ১৮ বছর বয়স হলেও আয়কর রিটার্ন দিতে হয়। আমাদের এখানে বলবেন কর বাড়ান কিন্তু রিটার্ন দিবেন না। এটা হতে পারে না। 

তবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, যেখানে আয় নেই সেখানে কর হবে না। এটি পরে রাজস্ব বোর্ড যাচাই করে দেখবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

বিডি/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়