শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১০:২৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ থাকতে হলে সবাইকে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে : চীফ হুইপ 

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু তার পাশাপাশি জনগনকেও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এবং রোগ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে,এর প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুত্রুবার (২৬ মে) তিনি  জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিশিষ্ট পথ্যবিদ্যাবিশারদ তামান্না চৌধুরী রচিত 'কিডনিবান্ধব পথ্য' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি 'কিডনিবান্ধব পথ্য' বইটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শবনম জাহান, এমপি, এভারকেয়ার হাসপাতালের পরিচালক (মেডিসিন সার্ভিস) ডাক্তার আরিফ মাহমুদ এবং ডাক্তার আক্তারুজ্জামান চৌধুরী।

চীফ হুইপ বলেন, কিডনি রোগের চিকিৎসা ব্যয়বহুল ও কষ্টসাধ্য। বর্তমানে কিডনি রোগে সব বয়সের মানুষই আক্রান্ত হচ্ছে এবং এর চিকিৎসায় পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আগে থেকে রোগ সম্পর্কে জানা থাকলে সে সম্পর্কে সতর্কতা অবলম্বন করা যায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে জেলা পর্যায়ে এখন সব ধরনের চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে।উপজেলায় ১০০ বেড এবং জেলায় ২৫০ বেড হাসপাতালে স্বাস্হ্যসেবা নিশ্চিত করা হয়েছে।সেখানে কিডনির চিকিৎসাও পাওয়া যাচ্ছে।কিন্তু অসুখ যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।তাহলেই একটি সুস্থ জাতি হিসেবে আমরা বেঁচে থাকতে পারবো।

এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, পুষ্টিবিদ, রন্ধনশিল্পী উপস্থিত ছিলেন।

এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়