শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিবিবিএলের টাকা ছিনতাই, আদালতে মূল পরিকল্পনাকারীর স্বীকারোক্তি

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএলের) সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তারকৃত আকাশ আহম্মেদ বাবুল আদালতে স্বীকারোক্তিমূলক দিয়েছেন। ডিবিসিনিউজ, কালবেলা

এদিন দুই দফা রিমান্ড শেষে রোববার (২৬ মার্চ) আকাশকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর (পরিদর্শক) সাজু মিয়া তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, ৯ মার্চ (বৃহস্পতিবার) সকালে উত্তরা থেকে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়। এ ঘটনায় ওই দিন রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলা করেন। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়