শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২৪ মে, ২০২২, ১১:৫৯ রাত
আপডেট : ২৫ মে, ২০২২, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঙ্কিপক্সের রোগীদের জন্য বিএসএমএমইউতে প্রস্তুত আইসোলেশন

ছবি: ইন্টারনেট

শাহীন খন্দকার: [২] বাংলাদেশে এপর্যন্ত কোনো মাঙ্কিপক্স রোগী শনাক্ত না হলেও এই ভাইরাস নিয়ে সর্তক রয়েছে সরকার। এরইমধ্যে আইসোলেশন প্রস্তুত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)।

[৩] মঙ্গলবার ২৫ মে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নাল মেডিসিন বিভাগের সভাপতি সোহেল এম আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সর্তক রয়েছি। ভাইরাসের যদিও কোনো ওষুধ নেই, তবে দুইটা অ্যান্টিভাইরাল ওষুধ রয়েছে এটা ব্যবহার করা যায়।

[৪] উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ দেশের জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা প্রস্তুত রয়েছি। যদি কোনো ব্যক্তির শরীরে এ রোগ শনাক্ত হয় তাহলে তাকে ২১ দিনের আইসোলেশন থাকতে হবে ও তার সংস্পর্শে যারা আসছেন তাদের কেউ আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে। সঠিক সময়ে চিকিৎসা দিলে এ রোগ ভালো হয়ে যাবে, কোন ধরনের জটিলতা তৈরি হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়