শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৩:৫১ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি

মাসুদ আলম: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন এধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

শনিবার রাজধানীর কারওয়ান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক  আসামি হিসেবে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছে। আমাদের সঙ্গে ইন্টারপোলের যোগাযোগ রয়েছে।

আরাভ খান ভারতীয় নাগরিক এবং ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাই গিয়েছে। তাকে ফিরিয়ে আনতে কোনও প্রতিবন্ধকতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমরা এ বিষয় নিয়ে কাজ করছি।

সম্প্রতি বনানীতে একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় ৫৩ জনের বেশি বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়। বিনা ওয়ারেন্টে বিএনপি নেতাকর্মীদের আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা কতোটা আইনসিদ্ধ হলো? 

জানতে চাওয়া হলে আইজিপি বলেন, ওয়ারেন্ট ছাড়া কী কাউকে গ্রেপ্তার বা আটক করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বাংলাদেশে আইন মেনেই সব করছে পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা বনানীতে কী ধরনের সন্ত্রাস বিরোধী কাজ করেছে জানতে চাইলে তিনি আরও বলেন, আপনি এফআইআর দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের মামলা হয়েছে। এরপরও এটার বিষয়ে তদন্ত হবে। তদন্তের পরে আমরা এটা দেখে ব্যবস্থা নেব।

বিএনপি দাবি করেছে বিরোধী দলকে সংক্ষুব্ধ করতে, বাধা দিতেই এভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এ দাবির বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, এমনটি নয়, মামলার কপি দেখলেই সব পরিষ্কার হবে।

এর আগে জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, সারা বিশ্বেই জঙ্গিবাদের ধরন পরিবর্তন হচ্ছে। জঙ্গিবাদের থাবা থেকে কেউই নিরাপদ নয়। জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। সন্ত্রাসবাদের মূল উৎপাটনে কাজ করে যাচ্ছে পুলিশ। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে জঙ্গি তৎপরতা কমেছে বলেও দাবি করেন পুলিশের মহাপরিদর্শক।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়