শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৪ মে, ২০২২, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২২, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানকে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাবা-মা

সন্তানকে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাবা-মা

মাসুদ আলম : [২] মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ১৫টি বেসরকারি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে আর্থিক অনুদান দেওয়া এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমাকে একদিন কেরানীগঞ্জের, আমি নাম বলব না, তার বাবা-মা চলে এসেছেন আমার কাছে। দুজনেরই অঝোরে কান্না। বলছে, আমার ছেলেকে আপনি আটক করেন।

[৩] কেন তোমার ছেলেকে আটক করব’ তাদের এ প্রশ্ন করা হলে ওই সন্তানের বাবা-মা বলেন, আমরা কিছুই করতে পারছি না। আমার বাড়িঘরের সব জিনিস বিক্রি করে দিচ্ছে। আমরা তার বাবা-মা। আমাদেরও মারছে।’

[৪] সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চয়ই ঐশীর কথা ভুলে যাননি। মাদকাসক্ত হলে মানুষ কি করে? তাদের যে জ্ঞান, তা হারিয়ে ফেলে, সবকিছু হারিয়ে ফেলে। সেটার জন্য তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন।

[৫] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার পরিকল্পিতভাবে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, দেখুন এগুলো হলো রাজনৈতিক কৌশল, অনেকে এ ধরনের প্রচারণা করেন। এগুলো প্রচারণার জন্যই তারা বলে থাকেন। এগুলোর অনেক কিছুর মধ্যেই সত্যতা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়