শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১০:০১ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১০:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার ৫২ বছর পরে নারীর প্রাপ্তি অনেক: শিক্ষামন্ত্রী

শহীদুল ইসলাম: নারীর অগ্রগতির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নতুন সমাজ গড়তে হলে অন্তর্ভুক্তিমূলক সংগঠন খুব জরুরি। স্বাধীনতার ৫২ বছর পরে নারীর অগ্রগতিতে প্রাপ্তি অনেক। অধিকার প্রশ্নে নারীরা অনেক দূর এগিয়ে গেলেও সামাজিক কিছু রক্ষণশীলতা আছে। সর্বোচ্চ পদে থাকলেও নারী নিরাপদ নয়।’

শনিবার সকালে রাজধানীর বিজয় নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এগিয়েছি অনেক দূর, কিন্তু যেতে হবে আরও বহুদূর। নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীবান্ধব রাজনীতি ও নারী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ 

ডা. দীপু মনি বলেন, ‘ধর্ষণের ঘটনায় নারীর ইজ্জত সম্ভ্রম হানির মতো সামাজিক ধারণা থেকে সমাজকে মুক্ত করতে হবে। এর আচরণগত দায় পুরুষের। ভাষা দিয়ে নারীকে দমিয়ে রাখার প্রবণতা দূর করতে হবে। নারী পুরুষের সাম্য প্রতিষ্ঠা করতে, নারীর অংশীদারিত্ব বৃদ্ধি করতে হলে পুরুষকে এ আন্দোলনে যুক্ত করতে হবে। রাজনীতিতে নারীর অগ্রগতির জন্য তাদের আত্মবিশ্বাস তৈরির জন্য আরও কাজ করতে হবে।’

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়