শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ২১ মে, ২০২২, ০৫:১৪ বিকাল
আপডেট : ২১ মে, ২০২২, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন

ভোটারদের আস্থা ফেরাতে কাজ করছে নির্বাচন কমিশন

বেগম রাশেদা সুলতানা

এম এম লিংকন, সোহাগ হোসেন: [২] নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে যে আস্থার সঙ্কট তৈরি হয়েছে, তা ফেরাতে কাজ করে যাচ্ছে কমিশন। শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা এম,এন উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

[৩] তিনি বলেন, বাংলাদেশের সকল নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে নির্বাচন কমিশন। আগামীতে সকল দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠ নির্বাচন করতে চাই কমিশন।

[৪] এসময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

[৫] ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। এই কার্যক্রম পরিদর্শনে বিভিন্ন উপজেলা / থানায় আছেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়