শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২১ মে, ২০২২, ০৪:৪১ দুপুর
আপডেট : ২১ মে, ২০২২, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ভোক্তা অধিদপ্তর

মিনহাজুল আবেদীন: [২] রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২১ মে) বেলা ১১টায় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় এই অভিযান শেষ হয়। বাংলাদেশ প্রতিদিন 

[৩] অভিযানে মনজুর মোহাম্মদ শাহরিয়ার মুরগি বিক্রেতাদের দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও শিটের উপর মুরগি কাটার অনুরোধ করেন। এছাড়াও মাছ বিক্রেতাদের অতিরিক্ত লাইট বন্ধ করার অনুরোধ জানান। এসময় ক্রেতাদের অতিরিক্ত পণ্য না কেনার অনুরোধ জানান তিনি।

[৪] অভিযানে পিঁয়াজের আড়তে গিয়ে ৩ দোকানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দুইটি দোকানকে রঙিন লাইটের কারণে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা এবং একটি প্রতিষ্ঠানকে পাকা রশিদ না দেয়ার কারণে এক হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়