শিরোনাম
◈ বহিষ্কৃত বিএনপি নেতাদের জন্য সুখবর, ৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫০০ নেতাদের জন্য খুলছে দলে ফেরার দরজা ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৪৪ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাশকতার মামলায় ফখরুল-আব্বাসের স্থায়ী জামিন 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর - মির্জা আব্বাস

মাজহারুল ইসলাম: রাজধানীর পল্টনে নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিএনপির এ দুই শীর্ষ নেতার জামিন সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ৯ জানুয়ারি এ মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হন মির্জা ফখরুল ও মির্জা আব্বাস।

গত ৮ জানুয়ারি হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছিল আপিল বিভাগ। সেই সঙ্গে ৩০ দিনের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। গত ৪ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির এদিন (বুধবার) ধার্য করেন চেম্বার আদালত। 

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর গভীর রাতে নিজ নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে তুলে আনে ডিবি পুলিশ। (ডিবি)। দুজনকে প্রথমে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পরদিন তাদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় রাজধানীর চার থানায় চারটি মামলা করে পুলিশ।

  • সর্বশেষ