শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বাজেটের বড় অংশের জোগানদাতা এনবিআর: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

মাজহারুল ইসলাম: ‘রাজস্ব সম্মেলন-২০২৩’ উপলক্ষে রোববার (৫ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনবিআর’র ভূমিকা অনস্বীকার্য। কারণ দেশের বাজেটের বড় অংশের যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।  

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ঢাকায় দুই দিনব্যাপী এনবিআরের উদ্যোগে ‘রাজস্ব সম্মেলন- ২০২৩’ আয়োজনকে স্বাগত জানাই। অবকাঠামোগত বিভিন্ন মেগাপ্রকল্পসহ দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন উৎস থেকে অর্থের যোগান অনেক বেশি জরুরি। এ লক্ষ্যে এনবিআরকে কর আদায়ের ক্ষেত্র বাড়াতে এবং দায়িত্ব পালনে আরো দক্ষ হতে হবে। এ জন্য দরকার কর্মীবান্ধব পরিবেশ। এনবিআর আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য নির্মিত নতুন ভবন কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে।

‘রাজস্ব সম্মেলন-২০২৩’ ও এনবিআরের সাফল্য কামনা করে রাষ্ট্রপতি বলেন, ব্যবসায়ী এবং ভোক্তাসাধারণসহ দেশের সর্বস্তরের জনগণকে আইনানুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। আশা করি রাজস্ব সম্মেলনে কর কর্মকর্তা, করদাতা, ব্যবসায়ীরা, প্রয়োজনীয় তথ্য ও করসংক্রান্ত বিধি-বিধান সম্পর্কিত তথ্যাদি বিনিময়ের মাধ্যমে করবান্ধব পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবেন। আমি ‘রাজস্ব সম্মেলন-২০২৩’ ও এনবিআরের সাফল্য কামনা করছি।

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়