শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৫৪ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার ঢাকায় আসছেন বেলজিয়ামের রানি

রানি মাথিল্ডে

কুটনৈতিক প্রতিবেদক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অ্যাডভোকেট হিসেবে তিন দিনের সফরে (৬-৮ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন প্রথম সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

বেলজিয়ামের কোনো রানির এটিই প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে জানিয়ে সেহেলী বলেন, এসডিজি অর্জনের জন্য জাতিসংঘ মহাসচিব নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন রানী মাথিল্ডে আগামী ৬-৮ ফেব্রুয়ারি ঢাকা সফর করবেন।

সফরকালে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা, স্থানীয় একটি স্কুল এবং বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

এদিকে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২ এর দফা ক’তে দেওয়া ক্ষমতাবলে বেলজিয়ামের রানীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। সম্পাদনা: খালিদ আহমেদ

টিআই/কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়