শিরোনাম
◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:২৪ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রণয় ভার্মার গান্ধী আশ্রম পরিদর্শন

প্রণয় ভার্মা

কূটনৈতিক প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন এবং মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সোমবার (৩০ জানুয়ারি) ভারতীয় হাই কমিশনার গান্ধী আশ্রম পরিদর্শন করেন।

ভারতীয় হাই কমিশন এ তথ্য জানিয়ে বলেছে, গান্ধী আশ্রম ১৯৪৬ সালে নোয়াখালীতে বাপুর ‘শান্তি মিশন’ এবং তাঁর অহিংসা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে স্মরণ করে। 

হাই কমিশনার প্রণয় ভার্মা গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত ‘সমসাময়িক বিশ্বে মহাত্মা গান্ধীর প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানেও অংশ নেন। ট্রাস্টের সদস্যরা, স্থানীয় রাজনৈতিক নেতারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের পাশাপাশি সুশীল সমাজ ও শিক্ষাবিদরা এই মতবিনিময় সভায় অংশ নেন।  

হাই কমিশনার প্রণয় ভার্মা তাঁর বক্তব্যে গান্ধীজির সত্য, মানবতাবাদ ও অহিংসার দর্শনের পথপ্রদর্শনকারী আলোয় আমাদেরকে আজকের বৈশ্বিক চরমপন্থা ও সন্ত্রাসবাদের মোকাবিলা করার পথ দেখানোর ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। 

তিনি প্রকৃতির সঙ্গে সঙ্গতি বিধানে গান্ধীজির বিশ্বাস, দরিদ্রতমদের ক্ষমতায়নের লক্ষ্যে তাঁর দৃঢ় সংকল্প এবং ‘বসুধৈব কুটুম্বকম্’ বার্তার উপর জোর দেন, যা জি২০ প্রেসিডেন্সির জন্য ভারত কর্তৃক গৃহীত ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ নীতিকে অনুপ্রাণিত করে।


টিআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়