শিরোনাম
◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিপাহ ভাইরাসে আক্রান্ত ৮ রোগীর মধ্যে ৫ জনের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক

আনিস তপন: জাহিদ মালেক বলেছেন, নিপাহ ভাইরাসের কোনো ওষুধ নেই, ভ্যাকসিনও নেই। এটাতে সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট দেওয়া হয়, যেভাবে করোনার চিকিৎসা আমরা দিয়ে আসছিলাম। চলতি বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত ৮ রোগীর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে ৭০ শতাংশ আক্রান্তের মৃত্যু হয়। রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার বিশেষ কোনো ওষুধ নেই, টিকা বেরিয়েছে কিন্তু নিপাহ ভাইরাসের কোনো টিকাও নেই। কাজেই আমাদের সজাগ থাকতে হবে। খেজুরের কাঁচা রস পান করা যাবে না এবং পাখি খাওয়া ফল খাওয়া যাবে না।

তিনি বলেন, আমরা সরকারি ও বেসরকারি হাসপাতালে সেবার মান বাড়াতে চাই। আমাদের হাসপাতালের সংখ্যা অনেক বেড়েছে। আমাদের মোট বেসরকারি হাসপাতাল আছে ১৩ হাজার ৭২৬টি। সেগুলোর মধ্যে হাসপাতাল ৪ হাজার ৫২৮টি এবং ডায়াগনস্টিক সেন্টার আছে প্রায় ৯ হাজারের মতো আর বেসরকারি ব্লাড ব্যাংক আছে ১৭৭টি। আমাদের উপজেলা থেকে জেলা পর্যন্ত হাসপাতালে যন্ত্রপাতি আছে। তবে জনবলের কিছু ঘাটতি আছে। জনবল বৃদ্ধির প্রচেষ্টা আমরা করছি। সম্পাদনা: খালিদ আহমেদ


এটি/কেএ/এএ

  • সর্বশেষ