শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ০২:২৯ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২২, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছরের জুলাই থেকে সর্বজনীন পেনশন

আগামী বছরের জুলাই থেকে সর্বজনীন পেনশন

মাজহারুল ইসলাম: [২] সরকারি চাকরিজীবী ছাড়া ১৮-৫০ বছর বয়সীরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতাভুক্ত হতে পারবে। প্রত্যেকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে নির্দিষ্ট হারে চাঁদা পরিশোধ করে ৬০ বছর পর থেকে আজীবন প্রতিমাসে পেনশন পাবেন। টিবিএস

[৩] আগামী বছরের জুলাই থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করবে সরকার। ২০২৩ সালের জুলাই থেকে ১৮-৫০ বছর বয়সীদের জন্য সর্বজনীন ব্যবস্থা উন্মুক্ত করাসহ ওই বছরের ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিপুল সংখ্যক নাগরিকদের এই পেনশন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়।

[৪] অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সর্বজনীন পেনশন ব্যবস্থা কার্যকর করতে তারা একটি রোডম্যাপ প্রণয়ন করেছেন। আগামী মার্চ থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থার পাইলটিং শুরু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে একটি অথরিটি গঠনের আইনের খসড়া তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত সংগ্রহ করেছে অর্থ বিভাগ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়