শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ১৮ মে, ২০২২, ০১:০৫ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২২, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী

বাংলাদেশের তথ্যের ভিত্তিতে পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে

বিক্রম কে দোরাইস্বামী/ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশী পলাতক ব্যবসায়ী প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে বাংলাদেশ কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।   

মঙ্গলবার (১৭ মে)   পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর তিনি গণমাধ্যমকে বলেন, আপনাদের (বাংলাদেশ) সরকার ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে তথ্য বিনিময় করেছে। সংস্থাগুলো হালদারকে আটক করার জন্য এসব তথ্য পরীক্ষা করেছে।

হাইকমিশনার বলেন, হালদারের গ্রেপ্তার দুই সরকারের মধ্যে স্বাভাবিক সহযোগিতার অংশ। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি রয়েছে। তিনি বলেন, এখন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এটি একটি প্রক্রিয়া, এর বাইরে বিশেষ কিছু নয়। অপরাধীদের সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ভারত ও বাংলাদেশ সহযোগিতা করার জন্য প্রস্তুত।

পি কে  হালদারকে কখন প্রত্যর্পণ করা যেতে পারে জানতে চাইলে দোরাইস্বামী বলেন, এটি একটি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং ‘আপনি জানেন এটি বড়দিনের শুভেচ্ছা কার্ড বিনিময় করার মতো নয়’। তিনি আরো বলেন, সুতরাং এটি ধীরে ধীরে ঘটতে দিন। হাইকমিশনার বলেন, নয়াদিল্লী বিষয়টি নিয়ে ঢাকার সঙ্গে কাজ করছে এবং হালদার সম্পর্কিত তথ্য বাংলাদেশ থেকে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়