শিরোনাম
◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্মতিতেই বাণিজ্য চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভিভিআইপি ঘোষণা নিয়ে আলোচনা: ইউনূসের আগে কারা ছিলেন তালিকায় ◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর

প্রকাশিত : ১৭ মে, ২০২২, ১০:৩৪ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে রোহিঙ্গা আসায় উদ্বিগ্ন ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

খালিদ আহমেদ: [২] পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে। আসাম বৈঠকে বিষয়টি তোলা হবে। ওই রোহিঙ্গারা ২০১২ সালে ভারতে গিয়েছিল এবং সে দেশের বিভিন্ন প্রদেশে ছিল। এখন তারা শুনেছে যে বাংলাদেশে এলে তারা খুব ভালো খাওয়া-দাওয়া পাবে। 

[৩] এ পর্যন্ত কতজন এসেছে জানতে চাইলে মন্ত্রী বলেন,  বেশ কিছু এসেছে। এরমধ্যে আমরা ১৮ জনকে ধরেছি এবং প্রায়ই ধরছি কিছু কিছু করে।

[৪] রোহিঙ্গারা দুই দেশের বিভিন্ন দালালকে ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে যেসব জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে, সেসব জায়গা থেকেও তারা ঢোকার চেষ্টা করছে বলে তিনি জানান।

[৫] মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়