শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড চালু হচ্ছে: কৃষিমন্ত্রী

আগামী পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে প্রান্তিক কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

আমিন উর রশীদ বলেন, আমরা আশা করছি- পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড বিতরণ শুরু করতে পারব। এই কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডের মতো কিছু সুবিধা দেওয়া হবে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা কী কী সুবিধা পাবেন জানতে চাইলে মন্ত্রী বলেন- উৎপাদন, ভোক্তা, কৃষিজমি, কৃষিপণ্য, ভ্যারাইটি সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারেন এবং সরকারের কাছে যেন সব তথ্য সঠিকভাবে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়