শিরোনাম
◈ প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ই-হেলথ কার্ড চালুর, রোগীরা কী সুবিধা পাবেন ◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্মতিতেই বাণিজ্য চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভিভিআইপি ঘোষণা নিয়ে আলোচনা: ইউনূসের আগে কারা ছিলেন তালিকায় ◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে উদ্যোগ নেওয়া হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে : চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন করে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গণমাধ্যমকর্মীরা জানতে চান, ‘নতুন নির্বাচিত সরকার এল। আপনি নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিলেন। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আপনার দিক থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না। জবাবে আমিনুল ইসলাম বলেন, তাকে ফিরিয়ে আনার জন্য যথাযথ আইনগত ও কুটনৈতিক উদ্যোগ নেওয়া হবে।’

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারতে আছেন বলে আমরা জানি। তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ফেরত আনাটা আইনগত ব্যাপার। নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত বছরের ১৭ নভেম্বর মানবতাবিরোধী এক মামলার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গুম–খুনসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যেতে বাধ্য হন। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়