শিরোনাম
◈ চেন্নাই ছেড়ে ইংল্যান্ডে? ‘বাজবলে’র উত্তরসূরি হতে চলেছেন স্টি‌ফেন ফ্লেমিং ◈ এশিয়ার ক্লাব ফুটবলের টানা তিন আস‌রের মহারণ সৌদি আর‌বে ◈ উত্তর-পূর্ব সীমান্তে ৩,৬৭৭ কোটি টাকার মেগা প্রকল্প, নির্মাণ হবে ৫ সেতু ◈ চবি ক্যাম্পাসে উদ্ধার ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর ◈ সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ ◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৬:২১ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকল্পের ফান্ড সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যয় করার উপর গুরুত্বারোপ স্পিকারের

স্পিকার ড. শিরীন শারমিন

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যগণকে ইউএনএফপিএ'র আওতায় নতুন প্রকল্পগুলো সম্পর্কে অবগত করতে হবে। এসময় তিনি প্রকল্পের ফান্ড সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যয় করার উপর গুরুত্বারোপ করেন। 

বুধবার তিনি জাতীয় সংসদের শপথকক্ষে ইউএনএফপিএ'র এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি  প্রকল্পের আওতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টেরীয়ান'স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' আয়োজিত ১০তম সভায় সভাপতির বক্তব্যে এসকল কথা বলেন। 

সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ,স,ম, ফিরোজ এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মোঃ আব্দুস শহীদ এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি, হাবিবে মিল্লাত এমপি, ফখরুল ইমাম এমপি, আরমা দত্ত এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি মূল্যবান মতামত প্রদান করেন।  

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি মাসের নির্ধারিত দিনে বিশেষজ্ঞ ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদানের ব্যবস্থা নিতে হবে। 

স্পিকার বলেন, প্রকল্পটিকে যথাযথ কার্যক্রম গ্রহণের মাধ্যমে টেকসই করতে হবে- যাতে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হওয়ার সুযোগ পায়। এসময় তিনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করার আহবান জানান।  

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম, যুগ্মসচিব ও এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম, এ, কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূইয়া, ইউএনএফপিএ এবং বিএপিপিডি'র প্রতিনিধিবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়