শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাঃ মিলনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার ড্যাবের আলোচনা সভা

ডাঃ শামসুল আলম খান মিলন

শাহীন খন্দকার: শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন এর ৩২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আগামীকাল (২৮ নভেম্বর) সোমবার দুপুর ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে " শহীদ ডা. মিলন গণতন্ত্রের মুক্তি এবং বর্তমান প্রেক্ষাপট " শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক ডঃ খন্দকার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদ এর সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, বিএনপির চেয়ারপার্সনএর উপদেষ্টা পরিষদের সদস্য ও ড্যাব এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার,  বিএনপির যুগ্ম-মহাসচিব ও ডাকসুর সাবেক জি এস খায়রুল কবির খোকন। 

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, সভাপতি ড্যাব। সভাটির সার্বিক ত্ববাবধানে থাকবেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব এর সম্মানিত মহা-সচিব ডাঃ মোঃ আব্দুস সালাম।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়