শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০১:৪৯ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে সম্মত বাংলাদেশ-শ্রীলংঙ্কা

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

কূটনৈতিক প্রতিবেদক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও শ্রীলংঙ্কা। একই সঙ্গে উভয় দেশের মধ্যে নিয়মিত সংলাপ কার্যকরে একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনেও সম্মত হয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকায় চলমান ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) সম্মেলনের সাইড লাইনে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে একমত হন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে তারা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একে অপরের প্রার্থিতাকে সমর্থন করা নিয়ে আলোচনা বিস্তর আলোচনা করেন এবং উভয় দেশের জনগণ ও এ অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ড. মোমেন বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য ও ওষুধ রপ্তানির মাধ্যমে দু’দেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের অনুরোধ করেন। সেইসঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনেও দেশটির সহযোগিতা কামনা করেন। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি শিপিং সংযোগ চালু এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত শেষ করার জন্য পুনরায় আলোচনা করার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

টিআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়