শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৫ মে, ২০২২, ১১:২১ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের আইনজীবী বললেন

অর্থ-লোপাটের প্রমাণ থাকায় পিকে হালদারকে ফিরিয়ে আনতে সমস্যা হবে না

মহসীন কবির: [২] দুদকের মূখ্য আইনজীবী খুরশিদ আলম খান ডিবিসি টিভিতে একথা বলেন। তিনি বলেন, অর্থ-লোপাটের প্রমাণ থাকায় পিকে হালদারকে ফিরিয়ে আনতে সমস্যা হবে না। সরকারের উচিৎ তাকে দ্রুত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। 

[৩] তিনি বলেন, ‘তদন্তাধীন মামলায় দুর্নীতি দমন কমিশন পি কে হালদারকে অবশ্যই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। তখন দেখা যাবে এখানে আরও অনেক বড় রুই-কাতলা জড়িত রয়েছে। তাদেরও ধরা সহজ হবে তখন। সে কানাডা থেকে ভারতে চলে আসার বিষয়ে দুদকের কাছে কোনো তথ্য ছিল না। তবে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল। ঢাকা পোষ্ট

[৪] খুরশীদ আলম আরও বলেন, ভারতে আইনি প্রক্রিয়া শেষ করে পিকে হালদারকে কত তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা যাবে তা নির্ভর করছে দুই দেশের সরকারের পদক্ষেপের ওপর। পিকে হালদারের বিরুদ্ধে ৩৬টি মামলার মধ্যে ১টি বিচারাধীন। বাকি তিনজনের চার্জশিট প্রায় প্রস্তুত। দেশে ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে অন্য মামলার চার্জশিট দিতে পারবে দুদক। দুদকের আইনজীবী আরও বলেন, বাংলাদেশে পিকে হালদারের সব মামলাই জামিনযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়