শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৮:০৯ রাত
আপডেট : ১৪ মে, ২০২২, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইজিপির পুষ্পস্তবক অর্পণ

আইজিপি

মাসুদ আলম: [২] পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ইতালি সফরকালে রোমস্থ বাংলাদেশ দূতাবাসে যান।  রাষ্ট্রদূত  শামীম আহসান তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।

[৩] আইজিপি দূতাবাস কর্তৃক সম্প্রতি স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। পরে আইজিপি দূতাবাসের কর্মকর্তাদের সাথে পরিচিত হন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

[৪] বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর প্রবাসীবান্ধব নীতি অনুসরণ করে নিরলসভাবে বাংলাদেশের প্রবাসী নাগরিকদের সেবা প্রদান করায় আইজিপি দূতাবাসের সকল কর্মকর্তা ও স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত ইতালিতে যেসব অবৈধ অভিবাসী রয়েছে তাদের কাগজপত্রের বিষয় সমাধানের জন্য আইজিপি’র দৃষ্টি আকর্ষণ করেন।

[৫] এক্ষেত্রে ড. বেনজীর আহমেদ এবং ইতালির রাষ্ট্রদূত শামীম আহসান যেসকল অভিবাসী কাগজপত্রের অভাবে ইতালিতে অবৈধভাবে বসবাস করছে তাদের সমস্যা সমাধানের ব্যাপারে সরকারের প্রচলিত নীতির আলোকে আলোচনাপূর্বক সমাধানের বিষয়ে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়