শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৪:৪২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২২, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সাড়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

ইয়াবা

সুজন কৈরী: [২] ডিএমপি’র গোয়েন্দা লালবাগ মোহাম্মদুপরের বাবর রোড ও গোয়েন্দা ওয়ারী বিভাগ ডেমরা এলাকায় শুক্রবার পৃথক এই অভিযান চালায়। ডেমরা ও মোহাম্মদপুরে ডিবির অভিযানে সাড়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারি আটক। আটকদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

[৩] ডিবি পুলিশ জানায়, বাবর রোডের কসমোপলিটন সেন্টারের সামনে অভিযানকালে এরশাদ উল্লাহ ওরফে বাবুল ও লিটন কুমার দাস নামের দুজনকে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ আটক করা হয়। তারা টেকনাফ থেকে ইয়াবার চালানটি ঢাকায় এনেছিলেন। বাবর রোডে হস্তান্তরের জন্য অপেক্ষা করছিলেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। 

[৪] এদিকে ডেমরা এলাকায় গোয়েন্দা ওয়ারী বিভাগের অভিযানে ৩ হাজার ইয়াবাসহ নুরুল আমিন নামের একজন আটক হয়েছেন। নুরুল তার সহযোগীদের সঙ্গে ডেমরার আল আমিন রোডে ইয়াবা কেনা-বেচার জন্য অবস্থান করছিলেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নুরুলকে আটক করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।

[৫] আটক নুরুল টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়