শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ১২:০৯ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সৎ বাবার বিরুদ্ধে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি: দক্ষিণখান থানা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় তিন বছরের শিশুকে মারধরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ। 

শিশুটির নাম নামিরা ফারিজ (৩বছর) এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। 

অভিযুক্ত  সৎ পিতা আজাহারুল ইসলাম কে গ্রেফতার করেছেন পুলিশ। শনিবার তার ময়নাতদন্ত করা হবে জানিয়েছেন মর্গ সুত্র।  

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন, পুলিশের কর্মকর্তা দক্ষিনখান থানার উপ-পরিদর্শক এসআই মোছা. রিজিয়া খাতুন। ঐ কর্মকর্তা জানান, ৬ মাস পূর্বে মৃত শিশুটির বাবা নাইমুল ইসলাম এর সঙ্গে তার মায়ের  ছাড়াছাড়ি হয়ে যায়। পরে সৎ বাবা, আজহারুল ইসলাম এর সঙ্গে বিবাহ হয় ।

শিশুটির মা তাসমিম জাহান ইমা শিশুটিকে নিয়ে এক সঙ্গে থাকতেন ।  তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন,  বিবাহের পর থেকে শিশুটিকে সহ্য করতে পারত না তার সৎ বাবা। বৃহস্পতিবার ওই শিশুটিকে মারধর করা হয়। সে সময় তার মা বাসায় ছিল না। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০৭ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শিশুটি মা ও সৎ বাবা সঙ্গে দক্ষিনখান আশকোনায় এক ভাড়া বাসায় থাকত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়