শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাটাগরি অনুযায়ী বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ

আনিস তপন: সরকার ক্যাটাগরি অনুযায়ী বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসা সেবার মানের ওপর হাসপাতালগুলোকে এ, বি এবং সি ক্যাটাগরি করা হবে। দেশের বেসরকারি খাতের ৫ তারকা হোটেলগুলোও থাকবে ক্যাটাগরির আওতায়। যে হাসপাতালগুলো চিকিৎসা দিতে পারবে, সেটা বলে দেওয়া হবে। এর বাইরে তারা চিকিৎসা দিতে পারবে না।

বৃহস্পতিবার ( ৬ অক্টোবর ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা আহমেদুল কবির। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনও হাসপাতালে একটি বিশেষ পরীক্ষার জন্য ১০ হাজার আবার কোথাও ৫০ হাজার নেয়। এই যে বিরাট বৈষম্য এটি আমরা দূর করতে চাচ্ছি। জনগণ যাতে প্রতারিত না হয়, আমাদের দরিদ্র জনগণ যাতে কষ্ট না পায়, সঠিক চিকিৎসার জন্য সঠিক মূল্য যাতে দেয় এবং বাড়তি মূল্য যেন না দেওয়া লাগে। আমাদের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিদেশে যাওয়ার হার কমে যাবে।

বিদেশ চিকিৎসার জন্য কয়েক বিলিয়ন ডলার বাইরে চলে যায়, সেটি আশা করি কমবে। ফি নির্ধারণের বিষয়ে আমরা একমত হয়েছি, আশা করি খুব দ্রুত কাজটি আমরা করতে পারবো।

প্রত্যেক হাসপাতালের চিকিৎসা ব্যয় যাতে একেক রকম না হয়, তার জন্য এসব নিয়ম করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার প্রাথমিক স্বাস্থ্য সেবার ওপর জোর দিচ্ছে। তবে প্রাইমারি সেবার নামে গ্রামে গ্রামে যাতে যত্রতত্র ক্লিনিক, হাসপাতাল গড়ে না উঠে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ব্যাপারেও সরকার কঠোর অবস্থানে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়