শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুপ্রবেশের সময় সীমান্ত থেকে দুই মিয়ানমার নাগরিক আটক

ডেস্ক  রিপোর্ট : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে গুপ্তচর সন্দেহে মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (০৪ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়। 

ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য দীল মো. ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তের কাছে সন্দেহজনক অবস্থান করায় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে বলে শুনেছি।

তবে তারা মুসলিম না রাখাইন বা কেন তাদের আটক করা হয়েছে তা জানা যায়নি।

দুই মাস ধরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, উখিয়ার পালংখালি ও টেকনাফের সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলমান রয়েছে।

এর মধ্যে কয়েকবার সেখানকার মর্টার শেলসহ গোলাবারুদ বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। এতে একজন রোহিঙ্গা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণেও একজন নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কয়েকবার সে দেশের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়