শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে স্মার্ট এনআইডি’র জন্য ঘরে বসেই আবেদন করবেন

স্মার্টকার্ড

সঞ্চয় বিশ্বাস: আমাদের দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকলাপে প্রয়োজনীয় একটি নথি জাতীয় পরিচয়পত্র। ২০০৮ সালের ২২ জুলাই থেকে বাংলাদেশে প্রতিটি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সরবরাহ করা হচ্ছে। ২০১৬ সালের ২ অক্টোবর থেকে চালু হয় ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট আইডি কার্ড। 

আর এই এনআইডি কার্ড করার জন্য আমাদের অনেক সমস্যা পোহাতে হয়। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বর্তমানে অনলাইনে আবেদন করা যাচ্ছে। যা সাধারন মানুষদের জন্য অনেক সুখের খবর।  

বাংলাদেশের জন্ম ও নাগরিক নিবন্ধন থাকলে যে কেউ বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয়পত্রের জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের পূর্বে স্মার্ট এনআইডি কার্ড নথিভুক্ত করতে হলে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সহায়ক নথিগুলো সরবরাহ করতে হবে- মাধ্যমিক পরীক্ষা বা সমমানের সনদপত্র, অনলাইন করা জন্ম নিবন্ধন সনদপত্র,  বাবা, মা, স্বামী/স্ত্রীর এনআইডির সত্যায়িত অনুলিপি, ঠিকানার প্রমাণস্বরূপ ইউটিলিটির(বিদ্যুৎ/গ্যাস/পানি) বিলের অনুলিপি কিংবা বাড়ি ভাড়ার রশিদ অথবা হোল্ডিং ট্যাক্স রসিদ এই গুলো নিজের সংরক্ষনে রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়