শিরোনাম
◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট দেবে জাইকা: পরিকল্পনামন্ত্রী

এম এ মান্নান

খালিদ আহমেদ: এম এ মান্নান বলেছেন, জাইকার বিদায়ী এবং নতুন প্রতিনিধি সঙ্গে আলোচনায় বুঝতে পারলাম তারা বাজেট সহায়তা নিয়ে ইতিবাচক। তাদের কাছ থেকে ৬০০ মিলিয়ন ডলার সাপোর্ট পেতে পারি। এটা আলোচনা পর্যায়ে আছে, এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু আমি সরকারের একটা দায়িত্বে আছি তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমার বিশ্বাস সব প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা বাজেট সাপোর্ট পাবো।

আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে জাইকার বিদায়ী রাষ্ট্রদূত ইয়ো হায়াকাওয়া এবং নতুন রাষ্ট্রদূত ইচিগুচি তোমোহিডের সাক্ষাৎ শেষে পরিকল্পনা মন্ত্রী এ আশার কথা বলেন। 

মান্নান বলেন, আড়াই হাজারে জাপানি অর্থায়নে ইকোনমিক জোন হচ্ছে। প্রকল্পটি দ্রুত শেষ করতে চায় জাইকা। মাতারবাড়ি কয়লা বিদ্যুতে জাপান কাজ করছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা আরও কাজ করতে চাই। এই খাতে জাইকাও সহায়তা করতে আগ্রহী। আমাদের নৌবন্দরগুলো, অবকাঠামো খাত, রেল, সমুদ্র খাত নিয়ে কাজ করতে চায় জাইকা।

হায়াকাওয়া বলেন, করোনা পরবর্তী অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ খুব দ্রুত ও সুন্দর করে সামলে নিয়েছে। নানা চ্যালেঞ্জের মত বাংলাদেশ তার অগ্রগতি ধরে রেখেছে।

নতুন প্রতিনিধি ইচিগুচি বলেন, আমি গত ১০ বছর থেকেই জাইকার প্রধান কার্যালয়ে বাংলাদেশ নিয়ে কাজ করেছি। মেট্রোরেল, মেঘনা-গোমতি-কাঁচপুর সেতু, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ বাংলাদেশের নানা প্রকল্পে আমি অবদান রেখেছি। এতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আমার কিছু পূর্ব অভিজ্ঞতা হয়েছে। যা আমাকে সাহায্য করবে।

  • সর্বশেষ