শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৩:২৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিমন্ত্রী টুকুর ব্যক্তিগত কর্মকর্তা শ্রমিক দলের সদস্য মোখলেস যে কারণে কারাগারে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর ব্যক্তিগত কর্মকর্তা এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য মোখলেস মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

২০১৭ সালে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সোমবার ওই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার আইনজীবী রুবেল খান বলেন, ২০১৭ সালের একটি ‘গায়েবি’ মামলায় ২০২৩ সালে মোখলেস মিয়াকে সাজা দেওয়া হয়েছিল। ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার জামিনের জন্য চেষ্টা করা হচ্ছে।

আইনজীবী জানান, গত আওয়ামী লীগ সরকারের আমলে মোখলেস মিয়ার বিরুদ্ধে ১০টির বেশি রাজনৈতিক মামলা হয়েছিল। এসব মামলার কয়েকটি থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন।

আইনজীবীর দাবি, ২০২৪ সালের নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তড়িঘড়ি করে শতাধিক মামলায় সাজা দেওয়া হয়েছিল। মোখলেস মিয়ার বিরুদ্ধে করা মামলাতেও একইভাবে সাজা দেওয়া হয়েছে। সমকাল

  • সর্বশেষ