শিরোনাম
◈ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১ ◈ বৈদেশিক ঋণে উল্টো চিত্র, যত আসছে তার আড়াই গুণই যাচ্ছে: ইআরডি ◈ সেই ‘সবুজ মাংস’ রহস্যের অবসান, ল্যাব রিপোর্টে মিলল সম্ভাব্য কারণ ◈ ফ্যামিলি কার্ডে কড়াকড়ি, ৮ ধরনের পরিবার পাবে না সুবিধা ◈ মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে ছিটকে শিক্ষিকার মৃত্যু, হৃদয়বিদারক বর্ণনা স্বামীর ◈ সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু ◈ ‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’ (ভিডিও) ◈ এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি ◈ দিল্লিতে আওয়ামী লীগ নেতাকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা, বাধা দিল পুলিশ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৫:৩৮ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক। এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জোটটিতে বাংলাদেশের যুক্ত হওয়ার ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে এ চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত। এর অংশ হিসেবে দুই দেশ কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে। তবে এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

 

  • সর্বশেষ