শিরোনাম
◈ মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক ◈ স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানালো ইসি ◈ নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ‌বিশ্বকা‌পের ফাইনালে মা‌ঠে নামার আগে টানেলে কী বলেছিলেন মেসি? ঘনীভূত হচ্ছে রহস্য ◈ ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা, মিলবে দুই ডোজে ◈ তনু হত্যা তদন্তে নতুন মোড়, আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ ◈ দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত ◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে কারণ উঠে এসেছে তদন্তে ◈ জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমানকে হত্যা: বৃহস্পতিবার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও আসামি করা হচ্ছে। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

৩০ মে ১৯৮১। রাত আড়াইটা। চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সেনাকর্মকর্তা গুলি করে হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।  

তবে জিয়া হত্যা মামলার আসামি হিসেবেই নয়, এবার মানবতাবিরোধী অপরাধের মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়। 
 
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগ ছিল। ১/১১ এর বেশ কয়েকটি অপরাধের সঙ্গে মোজাফফরের সম্পৃক্ততা আছে। যদি প্রয়োজন হয় তাহলে মাসুদ উদ্দিন চৌধুরী ও মোজাফফরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। 

এসময় চিফ প্রসিকিউটর জানান, টানা ১৬ বছরে বাংলাদেশ-ভারতে নিয়মিত যাতায়াত করতেন মোজাফফর। তবে তিনি পরিচিত ছিলেন জনডো নামে এবং এই একই পরিচয়ে মাসুদ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়