শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০১:৩৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী তানিম রেজা বাপ্পি আটক

‎‎শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
‎
‎শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ‎পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর বলছে, গ্রেফতারকৃত বাপ্পিও একজন শীর্ষ সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন।
‎
‎বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মতিঝিল থানা পুলিশ ও ডিবির অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

উল্লেখ্য, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম গডফাদার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সুব্রত বাইন (ওরফে ফতেহ আলী) বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন। দীর্ঘ ২৫ বছর ভারতে আত্মগোপনে থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং অপরাধ জগৎ পুনর্গঠনের চেষ্টা চালান। 

তবে ২০২৫ সালের ২৭ মে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তিনি কুষ্টিয়া থেকে গ্রেফতার হন। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন এবং তার বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলমান। 

 

  • সর্বশেষ