শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২২, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২২, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনা জরুরি, অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। ফাইল ছবি

মহসীন কবির: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটারটন ডিকসন বলেছেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সব দলের সঙ্গে আলোচনা জরুরি, অংশগ্রহনমূল নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। তিনি বলেন, আমি আশা করছি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে। সময় ও যমুনা টিভি

সোমবার (২২ আগস্ট) রাজধানীর গুলশানে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার এ কথা বলেন। 

তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যেই হোক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে চ্যাটারটন বলেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

  • সর্বশেষ