শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৮ মে, ২০২২, ১২:৫৩ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাদাম তেল খাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] সয়াবিন তেল তথা ভোজ্যতেলের দাম বাড়ায় বাদাম তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

[৩] তিনি বলেন, আমাদের দেশে এক সময় বাদামের তেল হতো। সেই তেল দিয়েই ভাজাপোড়া হতো। আমাদের সেদিকে আবার দৃষ্টি দিতে হবে। আজ বিকাল সাড়ে পাঁচটার পর গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

[৪] প্রধানমন্ত্রী লন্ডনের উদাহরণ টেনে বলেন, লন্ডনে রেশন করে তেল দেয়া হচ্ছে। সেখানে ১ লিটারের বেশি কেউ তেল কিনতে পারবে না। প্রত্যেকটা জিনিস সুনির্দিষ্ট করে দিচ্ছে। এরকম একটা অবস্থা সারা বিশ্বেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে জাহাজ ভাড়া এতো বেড়ে গেছে। যেগুলো আমদানি করি সেই আমদানির উপর যুদ্ধের প্রভাব পড়ছে। সারা বিশ্বে দাম বেড়ে যাচ্ছে। যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়বে। তেল উৎপাদনের আরও কি পদ্ধতি আছে সেদিকে দৃষ্টি দেয়ার 

[৫] আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তা ছাড়া আমাদের দেশে ভালো সরিষা হচ্ছে, তিল হচ্ছে অন্যান্য যেগুলো তেল হয়, যেমন ধানের কুড়া থেকে তুষ থেকে তেল হচ্ছে এভাবে তেল উৎপাদনে কোন কোন পদ্ধতি নেয়া যেতে পারে সেটা নিয়ে আমাদেরও নিজের পায়ে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিচ্ছে এটা খুব ব্যাপকভাবে বাড়তে পারে, তার প্রভাব আমাদের উপরও আসতে পারে। আমরা এখন থেকে সতর্ক হই। জাতির পিতা বলেছিলেন আমার মাটি আর মানুষ আছে, আমি তা দিয়েই তো দেশ গড়ব। আমাদের সেই মাটি আছে, মানুষও আছে। আমরা পারব না কেন? আমরা একটু উদ্যোগ নিলেই পারি। সেদিকে আমাদের নজর দিতে হবে, ব্যবস্থা নিতে হবে।

[৬] তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানির উপর বিরুপ প্রভাব পড়েছে। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক অবস্থা, আমেরিকাতেও প্রভাব পড়ছে, ইংল্যান্ডেও প্রভাব পড়ছে। সারা বিশ্বে এর প্রভাব পড়ছে, আমরা এর থেকে বাইরে না। আমাদের কিছু জিনিস তো উৎপাদন হয় না, বাইরে থেকে আনতে হয়। পেঁয়াজের সমস্যা হল। পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারি..। সেটা নিয়ে যখন ব্যবস্থা নিলাম পেঁয়াজের কান্না আর কানতে হবে না। এ রকম একটা অবস্থা আমরা আনতে পারছি। এখন আসছে ভোজ্য তেল, সেটাও আমি মনে করি আমরা যদি উদ্যোগ নিই সমাধান করতে পারব। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়