শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২২, ০৭:২০ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২২, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের খোঁড়া কবর থেকে বিএনপি বের হতে পারবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

শাহীন খন্দকার: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, শুধু জাতীয় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। নির্বাচন ছাড়া হুমকি-ধমকি দিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না। শনিবার (২০ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ২০২৩ সালে এ দেশে জাতীয় নির্বাচন হবে। জনগণ আমাদের ক্ষমতার উৎস। জনগণের ভোটে নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী দিনের সরকার গঠন করতে চাই। 

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপি এ দেশের যে ক্ষতি করেছে, যে সর্বনাশ করেছে, যেভাবে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে, সেই কবর থেকে বিএনপি আর কোনো দিন বের হতে পারবে না।

মন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তারা যদি নিজেদের সম্পৃক্ত করতে না পারে, মানুষের কাছে যদি ক্ষমা না চায়, যারা শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, দেশকে ধ্বংস করেছে, বিদ্যুৎ উৎপাদন না করে দেশকে পিছিয়ে দিয়েছে, তারা এদেশের ক্ষমতায় আসতে পারবে না। মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচন করবে। আমাদের দায়িত্ব হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করা।
 
কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু  স্বাধীনতা আন্দোলন  এবং স্বাধীনতার পূর্ববর্তী সকল আন্দোলনের  মহানায়ক এবং অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। যা পরদিন ২৭ মার্চ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। অথচ বিএনপি দাবি করছে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। এটি ইতিহাসের চরম মিথ্যাচার। বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বাধীনতা  ঘোষণা করেছেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। এটি আজ সর্বজনীন সত্য ও স্বীকৃত। 

উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যলয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  (গবেষণা ও উন্নয়ন)  অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক)  অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন প্রমুখ।

সভাপতির বক্তেব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  হত্যাকান্ডের সঙ্গে জড়িত কুশীলবরা বেঁচে না থাকলেও, তাদের মরণোত্তর বিচার করা প্রয়োজন। 

  • সর্বশেষ