শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২, ০৮:০৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২২, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

ড. শিরীন শারমিন চৌধুরী

মনিরুল ইসলাম: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকা পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে তিনি ঢাকা পৌঁছেছেন।

এর আগে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপ, লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠান, সিপিএ-র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সাথে বৈঠক, যুক্তরাজ্যের সংসদ সদস্য ও লর্ডদের সাথে বৈঠক, রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈঠক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে শোক দিবস-২০২২ পালন, ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএস-এর সাথে কয়েকটি বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়