শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২, ০১:৩৫ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২২, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একযোগে ১৪৬ কনস্টেবলকে ঢাকায় বদলি

এম এম লিংকন: পুলিশের ১৪৬ জন কনস্টেবলকে দেশের বিভিন্ন জেলা থেকে একযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। পুলিশ সদর দপ্তর বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ।

প্রজ্ঞাপনে ১৪৭ জন কনস্টেবলকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে নাটোর জেলা পুলিশের একজনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। বাকিদের ঢাকায় বদলি করা হয়েছে। আদেশটিতে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-৩) মো. মাহবুবুল করিম।

এই আদেশে প্রত্যেককে ৩০ আগস্টের মধ্যে নিজ নিজ কাজ বুঝিয়ে দিয়ে কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। অন্যথায় ৩১ আগস্ট তাদের স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়