শিরোনাম
◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০২:০৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুল্যন্সে আনা হচ্ছে ঢাকায়

দুই দিনের সফরে উত্তরবঙ্গ যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটে দুই দিনের এক সফরে যোগ দিতে সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর পৌঁছান আসাদুল হাবিব দুলু।

বিমানবন্দর থেকে নেমে রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় তিনি হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আব্দুল গফুর সরকার জানান, প্রথমে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় নিয়মিত ফ্লাইটে যাওয়া সম্ভব হয়নি।

এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

ইতিমধ্যে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। সেটি পৌঁছানো মাত্রই মন্ত্রীকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে। বর্তমানে তিনি সিএমএইচে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়