শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ০৮:০০ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফসল উৎপাদন বেড়েছে ৩ গুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

মঈন উদ্দিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘এখন দেশে ফসল উৎপাদন আগের চেয়ে ৩ গুণ বেড়েছে। এখানে যারা আছেন আপনারা আপনাদের পিতা-মাতা, দাদা-দাদী ও বয়োজ্যেষ্ঠদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, এক সময় দেশ অত্যন্ত গরীব ছিল।’

রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদফতর কর্তৃক আয়োজিত রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুস্থ মহিলাদের মাঝে এডিপি’র সহায়তায় ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪০ জন রোগীকে ৫০ হাজার টাকার ৪০টি অনুদানের চেক প্রদান করা হয় এবং ৪১ জন যুবককে যুব ঋণের চেক প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ফসল উৎপাদনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘এখন যে ফসল হয় আগে এর  তিন ভাগের এক ভাগ হতো। রাস্তাঘাট ছিল না, স্কুল ছিল না, স্কুল থাকলেও দেখা যেত স্কুলের ছাদ ছিল না। সেই অবস্থা এখন আর নেই। সব বদলে গেছে।’

জনগণের ভবিষ্যৎ সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছেন দেশের কোনও মানুষকে না খেয়ে থাকতে দেব না, গৃহহীন থাকতে দেব না। সেজন্য শেখ হাসিনা যে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করেছেন তার-ই অংশ হিসেবে আজকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদেরকে অনুদান ও যুব ঋণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম বক্তৃতা করেন। এছাড়াও এসময় আ. লীগের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়